প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৪:০০ PM ||
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ PM
গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে পৌর এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাইংপাড়া গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।
এ সময় যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম, সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কোরবান আলীসহ স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নূর আলম সরকার ও রাকিব রাজিব, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন জেমস ও মাসুদ পারভেজ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুউদ্দীন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল এবং সদস্য সচিব আজিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা তাদের বিভিন্ন দাবি ও কর্মসূচির বিষয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১